মালদা

দুস্কৃতির দাপটে বন্ধ থাকা গাজোলের জুটমিল খুলতে চলেছে প্রশাসনের সহায়তায়

গাজোলের সৈয়দপুর কালিয়াগঞ্জ এগ্রো প্রাইভেট লিমিটেড জুট মিল। সেই মিল দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে, ফলে প্রায় ৫০০ শ্রমিক নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই জুট মিল নিয়ে গাজোলের তৃণমূল কংগ্রেস ইউনিয়ন রাস্তা বন্ধের ডাক দিয়েছিলেন। আজ পুলিশের উদ্যোগে গাজোল ব্লক ক্যাম্পাসে এই জুট মিল নিয়ে সভা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ১১ই জানুয়ারি এই জুট মিল চালু হবে। সকল শ্রমিকরা কারখানায় আসবে ও কাজ শুরু করবে। সভায় উপস্থিত ছিলেন, গাজোলের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী, গাজোল থানার ওসি, তৃণমূল কংগ্রেসের মালদা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি, গাজোল ব্লকের সভাপতি অরিন্দম ঘোষ সহ সরকারী আধিকারিক গন।

        অরিন্দম ঘোষ বলেন, গাজোলের জুটমিলে এখানে ৫০০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। কিছু দুষ্কৃতী শ্রমিক, মালিক পক্ষের সাথে খারাপ ব্যবহার করে বলে তারা তাদের মিল থেকে বের করে দেন। এ মিলে বিহার থেকে দক্ষ কারিগরদের দুষ্কৃতীরা ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। প্রশাসন আগে থেকে উদ্যোগ নিলে এই ঘটনা হয়তো ঘটতনা বলে জানান কর্মীরা। কিছু দুষ্কৃতীর কারনে মিল বন্ধ থাকবে এটা মেনে নেওয়া যায়না। পুলিশ সহায়তার আশ্বাস দিয়েছেন বলে মিল খুলবে এবং শ্রমিকরাও তাদের কাজ ফিরে পাবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/eMxxd4l-nbE